ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আলোচিত কর্ণফুলী মাল্টিপারপাসের চেয়ারম্যান জসিম উদ্দিন গ্রেফতার

আলোচিত কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব। প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত ছিলেন তিনি।


বৃহস্পতিবার (৪ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম।


তিনি জানান, বুধবার (৩ নভেম্বর) দুপুর ১টায় টাঙ্গাইল থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করে র‍্যাব-৪ এর একটি টিম। একই সঙ্গে গ্রেফতার করা হয় কর্ণফুলী মাল্টিপারপাস সমিতির সম্পাদক লাকী আক্তারকেও।


এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, মাদক, জাল টাকা ও দুটি দামি গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑